ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩, এক পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩, এক পুলিশ সদস্য আহত

গাজীপুরের কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। শনিবার (১৫ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক হলেন, জামালপুর সদর উপজেলার বাসিন্দা ওবায়দুল ইসলাম (৪২) বলে জানা গেছে। নিহত বাকি দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ৫৫ বছর। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৬২ হবে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নামা আশুলাই এলাকায় বিপরীতগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন।

স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের মরদেহ শনাক্ত করা গেছে। অপর দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩, এক পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫