রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম, ইন্টার্ণ চিকিৎসকদের মানববন্ধন
- আপডেট সময় : ০১:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম, ইন্টার্ণ চিকিৎসকদের মানববন্ধন
দুই দফা দাবিতে বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম রাজশাহীতে কর্মসূচি পালন করেছেন। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাছে মেডিকেল কলেজ হাসপাতালে সামনে তারা মানববন্ধন করেন। এ সময় বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে এমবিবিএস বিডিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে এবং আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দুটি দাবি তুলে ধরেন।
দাবির মধ্যে রয়েছে, পদোন্নতি যোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিসত্বর ভুতাপেক্ষ ভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। অন্যটি হলো তিন নম্বর গ্রেড প্রাপ্ত যোগ্য সবাইকে নির্দিষ্ট সময়কাল পর পর দ্বিতীয় ও প্রথম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে। আগামী দশ মার্চ পর্যন্ত এ কর্মসূচি বহাল থাকবে। এরপর দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আগের মতই ইন্টার্ণ চিকিৎসক ও মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন মানববন্ধন এবং বিক্ষোভে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করেন।




















