ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম, তাওয়াকুচা,রামচন্দ্রকুড়া ও হাতিপাগাড় বিজিবি এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিজিপি’র অভিযানে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাস আটক করা হয়েছে। এসময় ২ জন চোরাকারবারীকেও আটক করা হয়। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুদিনের পৃথক পৃথক অভিযানে এসব মালামাল ও চোরাকারবারিদের আটক করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা এসব ভারতীয় চোরাই পণ্য অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। পৃথক পৃথক এসব অভিযানকালে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী ও শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। তবে অন্য চোরাকারবারিগণ দৌড়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান, ২৪ বোতল ভারতীয় মদ এবং ১১৫২ পিস সানগ্লাস।এসব মালামালের মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

আপডেট সময় : ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫