ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫ সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে: নাটোরে হুইপ দুলু পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৫০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও হাতবোমা তৈরীর কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) র‍্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভেতর ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের প্রেক্ষিতে র‍্যাব-৫ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এ অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫