ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

চ্যানেল এ নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে দুর্বার রাজশাহী। বারবার প্রতিশ্রুতি দিয়েও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি নতুন মালিকানার এই ফ্র্যাঞ্চাইজিটি। দিনভর অপেক্ষার পর বিকেলে দেশে ফেরার টিকিট পেয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তবে বকেয়া রয়ে গেছে। অন্যরা আংশিক পেলেও ওয়েস্ট ইন্ডিজের মার্ক দয়াল নাকি কানাকড়িও পাননি! প্রাপ্তির আশায় স্থানীয় ক্রিকেটাররা হোটেলে অপেক্ষায় ছিলেন। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি বিধায় হোটেল ছেড়ে ঘরে ফিরে যান তারা।

এব্যাপারে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘গতকাল (গত পরশু) মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলেছেন। একটু ধৈর্য ধরুন। এখনো তো চব্বিশ ঘণ্টাও হয়নি!’ তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোনো লাভ হয়নি খেলোয়াড়দের। উল্টো খবর ছড়িয়ে পড়ে, প্রায় সাত লাখ টাকা বাকি রাখায় ক্রিকেটারদের কিটব্যাগ আটকে রেখেছে দলটিকে বহনকারী বাস। পরে জানা যায়, কিটব্যাগ নিয়েই বাসায় ফিরেছেন ক্রিকেটাররা। তবে তাসকিন আহমেদরা প্রাপ্য পারিশ্রমিক পেয়েছেন কি না, সেটি জানা যায়নি।
দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান মিডিয়া তো বটেই, বোর্ডকেও নাকি এড়িয়ে চলছেন। তবে দলটির মিডিয়া বিভাগ থেকে সন্ধ্যায় বার্তা পাঠিয়ে জানানো হয় যে বিদেশি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী, যার বেশির ভাগই নেতিবাচক। ঢাকায় টুর্নামেন্ট শুরুর আগেই দলটির শুরুর অধিনায়ক এনামুল হক জানান, শর্ত অনুযায়ী পারিশ্রমিকের ২৫ শতাংশ তাঁদের কেউ পাননি। পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রাম পর্বে একটি প্রস্তুতি সেশন বয়কট করে দলটি।

ঢাকায় ফেরার পর এক ম্যাচে বিদেশিরা থেকে যান হোটেলে। এর মধ্যে হোটেল বিল বকেয়া থাকায় চট্টগ্রামে মালিকের কক্ষের সামনে নিরাপত্তারক্ষীর উপস্থিতি কিংবা ঢাকায় হোটেল বদলও ঘটেছে। শুধু পারিশ্রমিক নয়, খেলোয়াড়দের দৈনিক ভাতা ঠিকঠাক দেয়নি মালিকপক্ষ। সর্বশেষ ১১ দিনের ভাতা বাকি আছে। এমন পরিস্থিতিতে দেশে ফেরার টিকিটকেই ‘বর’ মনে হয়েছে দলটির বিদেশিদের!

February 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫