ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, লালপুরে আটক ব্যক্তিকে অর্থদণ্ড লালপুরে গলায় ফাঁ/স দিয়ে তরুণীর মৃ’ত্যু রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি: একজন গ্রেপ্তার, অন্যদের খুঁজছে পুলিশ লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ উদ্ধার শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

নাটোরে ফুটপাতসহ অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ফুটপাতসহ অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

নাটোর শহরের ফুটপাতসহ অবৈধ দখল মুক্ত করার অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগসহ প্রশাসন। বুধবার (৮ জানুয়ারী) সকাল ১০টা থেকে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়কগুলো থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে আদালতের নির্দেশে নাটোর জেলায় ১৬৬ অবৈধ দখলদারের বিরুদ্ধে নোটিশ জারি করে সড়ক ও জনপথ বিভাগ।

নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত অবৈধভাবে দখল করে রাখে এক শ্রেণীর সুবিধাভোগী ব্যবসায়ী। বারবার নোটিশ দেওয়ার পরও তারা ফুটপাত দখলমুক্ত করেনা। এরই প্রেক্ষিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। রাস্তার দুপাশে রাস্তা, ফুটপাথ ও জমি জুড়ে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে শহরের কোন ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের এই অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ২ ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সদর থানা পুলিশ এবং সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ফুটপাতসহ অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫