ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভিটির প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

“গরবিবের মামলার ভার বহন করে সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০০ সাল থেকে দেশজুড়ে কাজ করে আসছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড অফিস)। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিনের সঞ্চালায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর শামীমা ইয়াছমিন, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।

এ সময় আইনি সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির বিশেষ করে আদিবাসি, প্রতিবন্ধি ও হিজরাদের আইনগত অধিকার আইনি সেবা প্রাপ্তিতে কিভাবে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পাওয়া যায় সেই বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে কিভাবে পৌঁছে দিয়ে সচেতন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গরীব, অসহায়, অতিদরিদ্র মানুষরাও যে সরকারি সহায়তায় খুব সহজেই আইনি সহায়তা পেতে পারেন সেই বিষয়গুলো গ্রামাঞ্চলের অশিক্ষিত ও স্বশিক্ষিত মানুষদের মাঝে পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া খুব সহজেই ১৬৪৩০ টোল ফ্রি নম্বরে ফোন দিয়ে যে কোন মানুষ যে কোন বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বেশি বেশি প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।

January 6, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫