ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহনপুরে চিরকুট লিখে চারটি বৈদ্যুতিক মিটার চুরি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে চিরকুট লিখে চারটি বৈদ্যুতিক মিটার চুরি

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানের চারটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। ওই চিরকুটে বিকাশ নম্বর দেওয়া হয়েছে। যোগাযোগ করে তাদের চাহিদামত টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৪ টার পর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কুঠিবাড়ি বাজারের সদর এলাকায় মিটার চুরির ঘটনা ঘটে। এভাবে এক সাথে চুরির ঘটনায় ব্যবসায়ীসহ জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪ টার পর উপজোর কুঠিবাড়ি বাজারে সাবেক ইউপি এমাজ উদ্দিন খান, মো: টুকু আহমেদ, রতনের রাইচ মিল ও আশরাফুল ইসলামে বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। প্রতিটি মিটারের জায়গায় একটি চিরকুট লিখে ফোন নম্বর দেয়া হয়েছে।
রাইচ মিলের মালিক মো: টুকু আহমেদ বলেন, সকালে চিরকুটে রেখে যাওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে বলেন, ১০ হাজার টাকা বিকাশে পাঠালে আধাঘন্টার মধ্যে মিটার ফেরত দিব।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খানের রাইচ মিলের ম্যানেজার আজাহার আলী বলেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাগজে চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে তারা। করেছে। মোবাইল নম্বরে বিকাশ করলে মিটার ফেরত দেয়ার কথা চিকরুটে জানিয়ে দুর্বৃত্তরা। সকালে পল্লি বিদ্যুতের লোক এসে সংযোগ বিচ্ছিন্ন করেছেন। অপরদিকে বুধবার সকালে মোহনপুর সদরে প্রাইভেট কোচিং সেন্টারের সামনে থেকে কামাল হোসেন নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মিটার চুরির বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তবে মোটরসাইকেল চুরির বিষয়ে এখনো অভিযোগ হয়নি। মিটার ও মোটরসাইকেল চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর সাথে জড়িতদের দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে চিরকুট লিখে চারটি বৈদ্যুতিক মিটার চুরি

আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪