ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেউ ছাড় দেয়া হবে না- সমন্বয়ক সারজিস আলম

এম এম মামুন , নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৪৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেউ ছাড় দেয়া হবে না- সমন্বয়ক সারজিস আলম

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকেউ ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দালাল নয়। ক্ষমতা পিপাসু নয়। এই জুলাই গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করছি ইভেন প্রফেসর ড. ইউনুসও যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না।

ভারতের প্রসঙ্গে সারজিস আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের মানুষ জনগণ তার বিচার করবেন। তিনি আরো বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলী করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বানিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।

এর আগে তিনি শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ করেন। তাদের কাছে গিয়ে কথা বলেন। পরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। রাজশাহী বিভাগের ৬৩ টি শহীদ পরিবারের মধ্যে ৪৬ টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে । প্রতিটি শহীদ পরিবারকে পাঁচলাখ টাকা করে সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও রাজশাহী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দসহ ৪৬ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

December 14, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেউ ছাড় দেয়া হবে না- সমন্বয়ক সারজিস আলম

আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪