ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রিমা বেগম (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকালে তিনি মারা যান।

রামেক হাসপাতালের ওই প্রতিবেদনে বলা হয়, গৃহবধূ রিমাকে ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় ভর্তির পরই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শুক্রবার বিকালে তিনি মারা যান। এ বছর রামেক হাসপাতালে মোট চারজন ডেঙ্গু রোগী মারা গেল। গতকাল শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪