ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

ঝিনাইগাতীতে উচ্চ মূল্যে ধানবীজ ব্রিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদন্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে উচ্চ মূল্যে ধানবীজ ব্রিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদন্ড

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে,ঝিনাইগাতী সদর বাজারের মের্সাস কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি- ৬৪৫৩ জাতের বীজ গুদামজাত করে। যাহা কোম্পানি কর্তৃক বিক্রয় মূল্য ৬ শত ৪০ টাকা।কিন্তু ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে দু’শত টাকা বেশী নেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এছাড়া তার কাছে আর কোন বীজ নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর গুদামঘর তল্লাশী করে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধানবীজ মজুদ পায়।ফলে তথ্য গোপন রাখা এবং অতিরিক্ত দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে উপজেলার সাধারণ কৃষকরা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিককে ধন্যবাদ জানান।

এসময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে উচ্চ মূল্যে ধানবীজ ব্রিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদন্ড

আপডেট সময় : ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪