ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই

বাঘায় শেখ হাসিনা,শাহরিয়ার আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় শেখ হাসিনা,শাহরিয়ার আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তাঁর বাবা শামসুদ্দীনসহ ৫৪ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগে বাঘা থানায় মামলা হয়েছে। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ (শামীম সরকার) বাদি হয়ে সোমবার দিবাগত রাতে বাঘা থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএস সিরাজুল ইসলাম ও জাকির হোসেন, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে অন্য আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় ২০২৩ সালের ২১ মে বেলা দুইটার দিকে বাঘা নতুন বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে ছাত্রদল নেতা সালাউদ্দিন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে দেশি অস্ত্র ঠেকিয়ে ও চোখমুখ বেঁধে তুলে নেওয়া হয়। সেখান থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরদিন তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করা হয়। তার পায়ের তিনটি নখ উপড়ে দেওয়া হয়। পাশাপাশি মানসিক নির্যাতন চলতে থাকে। ২৮ মে মিথ্যা মামলা দিয়ে ঢাকার আদালতে তাঁকে চালান দেওয়া হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সোমবার রাত ১২টায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় শেখ হাসিনা,শাহরিয়ার আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

আপডেট সময় : ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪