ঝিনাইগাতীতে ১৩ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার!
- আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৩৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে ১৩ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সারাদিন ব্যাপি ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মামহমুদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো.শাহাদৎ হোসেন,ইউপি সচিব শাহানাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।
জানা গেছে, এ উপজেলার ১নং কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি,২নং ধানশাইল ইউনিয়নে ১ হাজার ৬৮৮ টি, ৩নং নলকুড়া ইউনিয়নে ২ হাজার ১৯৩টি, ৪নং গৌরিপুর ইউনিয়নে ১ হাজার ২৩০ টি, ৫ নং ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫ টি, ৬ নং হাতিবান্দা ইউনিয়নে ৯২৯, ৭নং মালিঝিকান্দা ইউনিয়নে ১ হাজার ৯৬৫ টি উপজেলায় মোট-১৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।























