ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর প্রতিনিধিঃ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাদির উদ্দিন (৬৫)। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাদির উদ্দিন নিজ বাড়ি থেকে মঙ্গলবার দুপর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি আড়ানী-বাঘা সড়কের আড়পাড়া মোড়ে পৌঁছালে সামনে একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাঁকা রাস্তার ছিঁটকে পড়ে যান।

এ সময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২