ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

মৎসজীবী লীগ নেতা হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বরখাস্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে

হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎসজীবী লীগ নেতা হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বরখাস্ত!

বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচিত শাকিল হত্যা মামলার প্রধান আসামি ভানোর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। রফিকুল ইসলামের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল হত্যাকাণ্ডে তার ভাই যুবলীগ নেতা সাঈদ আলমের করা মামলায় ২০২২ সালের ৩ নভেম্বর দুই শতাধিক লোকের শোডাউন নিয়ে আদালতে আত্মসমার্পন করে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চেয়ারম্যানকে কারাগারে নেওয়ার সময় আদালতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলার চেষ্টা করেন চেয়রাম্যানের ভাড়াটে লোকজন।

পরে ৩০ নভেম্বর একই আদালতে পুনরায় জামিনের আবেদন করলে জামিন পান ওই চেয়ারম্যান। পরে কারামুক্ত হন তিনি। এরই প্রেক্ষিতে গত বছরে ২৪ জানুয়ারি নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন মামলার বাদী সাঈদ আলম। পরে ওই রিট শুনানিতে রুল জারি করে উচ্চ আদালত জানতে চান ইউপি চেয়ারম্যানের জামিন কেন বাতিল করা হবে না।

গত ১২ মার্চ উচ্চ আদালতের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমানের জারি করা রুল আদেশের ওপর গত ১৪ জুন শুনানি হয় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে। সেখানে আদালত ইউপি চেয়ারম্যানের জামিন বাতিল করেন এবং একই সঙ্গে জামিন স্থগিতের আদেশ হাতে পাওয়ার দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত।

ঠাকুরগাঁও স্থানীয় সরকার এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন বলেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাঈদ আলম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাঈদ আলমের ভাই মৎস্যজীবী লীগ নেতা শাকিল আহমেদ মারা যান। পর দিন বালিয়াডাঙ্গী থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাঈদ আলম। সেই মামলায় তিন আসামি পলাতক রয়েছেন। অন্য আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠালেও তারা জামিনে মুক্ত হন।

February 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৎসজীবী লীগ নেতা হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বরখাস্ত!

আপডেট সময় : ০৭:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪