ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু- প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত তারা মারা যান। এই চারজনেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ারা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘার আরাফাত (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।

হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ ব্যক্তিদের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তারা কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন। এদের বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখাই তারা বিভিন্ন সময় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু!

আপডেট সময় : ০৫:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩