চাটমোহরে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত!
- আপডেট সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

চাটমোহরে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত!
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
চাটমোহরে ট্রাক উল্টে স্কুল ছাত্রী নিহত! পাবনার চাটমোহরে বালু ভর্তি ট্রাক চাপায় উর্মি খাতুন (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলার হান্ডিয়াাল হাসুপুর গ্রামের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের মুদি দোকান ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামের মেয়ে এবং হান্ডিয়াল ব্রাইট কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু ভর্তি একটি ট্রাক হাসুপুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। একইসময় স্কুল ছাত্রী উর্মি বিপরীত দিক থেকে স্কুলে আসছিল। এ সময় ওই ট্রাকের চাকা গর্তে পড়ে উল্টে গিয়ে গাছের সাথে চাপা পড়ে এসময় ট্রাক ও গাছের চাপায় পড়ে স্কুল ছাত্রী ঘটনার স্থলেই নিহত হয়।
এ ব্যাপারে হান্ডিয়াল পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















