ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন!

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন! জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইদের এলোপাথারী দা এর কোপে কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী (৪৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন আরও ৫ জন। ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী ওই গ্রামের হারিসুল চৌধুরীর ছেলে।
নিহতের বোন চায়না বেগম জানান, ৪ ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কিছুদিন আগে এনিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা দায়ের করলে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন নিহতের দুই ভাই আলমগীর ও লুতফর রহমান চৌধুরী বলেন, উভয় পক্ষের মামলাগুলো আপোষ মীমাংসার জন্য ঈদের ছুটিতে ঢাকা থেকে আমি বাসায় এসেছি। গতকাল রবিবার রাতে পালানু চৌধুরীর বাড়ীতে জমিজমা বিরোধের বিষয়টি মীমাংসার জন্য বলতে গেলে আপোষ হবে না বলে জানিয়ে দেয়। এতে বড় ভাই জাকির হোসেন চৌধুরী দা দিয়ে পালানুর মাথায় কোপ মারলে উভয়পক্ষের মধ্যে মারপিট শুরু হয়।

পালানু চৌধুরীর শ্যালিকা হাসিনা বেগম মুঠোফোনে বলেন, পালানুকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীর দুই পা ভেঙ্গে গেছে। মাথার কয়েক স্থানে কোপ লেগে কেটে গেছে। এছাড়াও তার মেয়ে উম্মে হাবিবা কলি ও ছেলে সারোয়ার হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পালানু, তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে পালানু সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরতর আহত অবস্থায় পালানুর স্ত্রী ও দুই সন্তান চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, দিনাজপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা সেখানে আইনী কার্যক্রম শুরু করেছে। এছাড়াও আমরা বিষয়টি তদন্ত করছি। যদিও লিখিত কোন অভিযোগ এখন পর্যন্ত পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন!

আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩