ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে স্কুল ছাত্রের আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৩৬৯ বার পড়া হয়েছে

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে রঞ্জু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে স্কুল ছাত্রের আত্মহত্যা!

গুররুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে স্কুল ছাত্রের আত্মহত্যা! স্কুল ছাত্রীর প্রেমে ব্যর্থ হয়ে রঞ্জু আহমেদ নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা বিলবিয়াসপুর গ্রামে নিজের শয়নঘরে রশিতে ঝুলে আত্মহনন করে রঞ্জু। মৃত রঞ্জু আহমেদ ওই গ্রামের হরফ মোল্লার ছেলে। পরে পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে রঞ্জুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ মার্চ) সকালে রঞ্জুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
ইংরেজিতে লেখা ‘রঞ্জু আহমেদ’ নামের ফেসবুক আইডির লাইভে দেখা যায়- স্কুল ছাত্র রঞ্জু লাইভে আসার পর ঘরের চালের বাঁশের সাথে ঝুলানো রশিতে ঝুলে যান। রশিতে ঝোলার কয়েক সেকেন্ডের মধ্যে রঞ্জু হাত-পা নাড়া দিয়ে বাঁচার অনেক চেষ্টাও করে। এরপর ৩ মিনিটের মাথায় সে মারা যায়। এসময় তার ফেসবুক বন্ধুরা লাইভের কমেন্টে আত্মহত্যা না করার জন্য অনুরোধ জানান। কেউ কেউ তার পরিবারের কাছে বিষয়টি জানানোর জন্য বলেন।
আত্মহত্যার আগে রঞ্জু তার ফেসবুক আইডিতে পর পর কয়েকটি স্ট্যাটাস দেন। মৃত্যুর ৪দিন আগে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘ছেড়ে যাওয়ার কোনো কারণ ছিলনা, তবে থেকে যাওয়ার জন্য যতেষ্ট কারণ ছিল, তাও তুমি থাকলে না।’ ৬ দিন আগের একটি স্ট্যাটাসে লেখেন, দোয়া করি প্রিয়! ভালোবাসার মানুষটাকে না পাওয়ার অসুখটা তোমার না হোক।’
এছাড়া মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন- ‘সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো ওপারে’, মৃত্যু-হ্যাস ট্যাগ দিয়ে লেখেন, ‘শেষ আয়োজন! এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক, জিন্দা থাকলে নিন্দাতো হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয়না। সময় যখন থমকে যাবে শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার।’ আরেকটি স্ট্যাটাসে লেখেন, সরি বাবা কত কষ্ট দিয়েছি আপনাকে, হয়তো আমাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল।
মৃত রঞ্জুর চাচাতো ভাই সোহেল রানা বলেন, রঞ্জুকে বেশ কয়েকদিন ধরেই উদাসিন মনে হচ্ছিল। কিন্তু কেউ বুঝতে পারেনি সে আত্মহত্যার পথ বেছে নেবে। তবে রঞ্জুর পরিবার প্রেমের কারণে আত্মহত্যার ব্যপারে কোনো মেয়েকে দায়ি করেননি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, আত্মহত্যাকারী রঞ্জুর ঘর থেকে রক্তমাখা গোলাপসহ একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

March 27, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে স্কুল ছাত্রের আত্মহত্যা!

আপডেট সময় : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩