বাঘার কৃষকেরা ব্যস্ত পিঁয়াজ চাষে!
- আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

বাঘার কৃষকেরা ব্যস্ত পিঁয়াজ চাষে!
সাইদুল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘার কৃষকেরা ব্যস্ত পিঁয়াজ চাষে! বৃহত্তর উত্তর বঙ্গের রাজশাহীর বাঘায় পিঁয়াজের চারা রোপন করতে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছে। রান্না-বান্নার ক্ষেত্রে মসলা হিসেবে পিঁয়াজ অন্যতম। আবহাওয়া অনুকূলে থাকায় পিঁয়াজ চাষীরা পিঁয়াজ চাষে আগ্রহী। সরেজমিনে ঘুরে দেখা গেল কোন চাষী নিজের জমিতে আবার কোন কোন চাষী বর্গা হিসেবে পিঁয়াজ চাষ করছেন যা চোখে পড়ার মত। পিঁয়াজ চাষী পিয়ার আলী, আব্দুল্লাহ, হারু বলেন পিঁয়াজের চারা ক্রয় করে রোপন করছি। আবার কেউ কেউ বলেন আমরা কৃষিসম্পসারণ অফিস থেকে প্রণোদনা বীজ নিয়ে চারা তৈরি করে নিজ জমিতে পিঁয়াজের চারা রোপন করছি। পিঁয়াজ চাষে ব্যপক খরচ হয়।
একদিকে পিঁয়াজের চারা রোপন করছে আরেক দিকে সেচ চলছে। শ্রমিক, সার, কৃটনাশক, ৭/৮ বার সেচ দিতে হয়। গত ৩ বছর আগে অস্বাভাবিক ভাবে ২০০ শত টাকা দরে পিঁয়াজ বিক্রয় হয়েছে। আমাদের এত দরকার নেই যাতে কৃষক হিসেবে আমরা পিঁয়াজ চাষ করতে পারি যেন একটা স্বাভাবিক দাম পাবো বলে আশায় পিঁয়াজ চাষ করছি। কৃষক টিপু, লিটন, কামরুল, নাসির, পিন্টু,শইদুল,স্বপন রাশিদুল,বলেন পিঁয়াজ চাষে আসলেই একটু খরচ বেশি হয়। যারা চাষাবাদ করে তারাই ভালো জানেন। বাংলাদেশ সরকারের কৃষি সম্পসারণ অধিদপ্তর যেন আমাদের একটু দেখা-শোনা করে ও পিঁয়াজের স্বাভাবিক নিজের ও দেশের চাহিদা মিটিয়ে পিঁয়াজের স্বাভাবিক দাম পাবো বলে আশায় বুক বেঁধে পিঁয়াজের চাষবাদ করছি। কন্দ পিঁয়াজ জমি থেকে উঠতে শুরু হয়েছে।
এ ব্যপারে কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন ৫৮১ হেক্টর জমিতে চারা পিঁয়াজের চাষাবাদ করা হয়েছে ও চলছে এবং উৎপাদনের লক্ষমাত্রা হেক্টর প্রতি ১৯.৬২ মেট্রিকটন। নতুন প্রযুক্তিতে পিঁয়াজ চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিনামূল্যে সার, বীজ, বালাই ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দিয়েছি। ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।






















