ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

৭০ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না আখতারী, সহায়তার আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭০ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না আখতারী, সহায়তার আবেদন

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ছোটকলোনী বস্তিতে বসবাস করেন আখতারী বেগম ওরফে কালঠি। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত তিন মাস ধরে পেটের টিউমারে ভুগছেন। বাবা-মা অনেক আগেই মারা গেছেন, স্বামীকেও হারিয়েছেন প্রায় ১৭ বছর আগে। একমাত্র ছেলে সবুজ হোসেনকে নিয়ে ছোট একটি ঘরে তার বেঁচে থাকা।

সবুজ কোনো স্থায়ী কাজ করেন না। দিনমজুরের মতো যেটুকু আয় হয়, তা দিয়েই চলে মা-ছেলের সংসার। এলাকাবাসীর সহযোগিতায় আখতারীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রæত অপারেশন না করলে অবস্থা আরও খারাপ হবে। কিন্তু অপারেশনের খরচ সবমিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা যা তাদের পক্ষে বহন করা অসম্ভব।

চিকিৎসা বন্ধ থাকায় আখতারী বেগম এখন শুয়ে শুয়ে কাঁদেন, অসহ্য যন্ত্রণায় কাতরান। চিকিৎসা না হলে তার জীবন সংকটাপন্ন হয়ে উঠবে। এ অবস্থায় তার সন্তান ও এলাকাবাসী সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আখতারী বেগমকে সাহায্য পাঠাতে : ০১৭০৭৪৬৫২৮৯ (পার্সোনাল বিকাশ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৭০ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না আখতারী, সহায়তার আবেদন

আপডেট সময় : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫