ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে চাঁদাবাজ চক্রের মূলহোতা’সহ ২সহযোগী আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ২১৫ বার পড়া হয়েছে

চট্রগ্রামের হাটহাজারীতে তিন চাঁদাবাজ আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাটহাজারীতে চাঁদাবাজ চক্রের মূলহোতা’সহ ২সহযোগী আটক!

মোহাম্মদ মাসুদ, বিশেষ প্রতিনিধিঃ
হাটহাজারীতে চাঁদাবাজ চক্রের মূলহোতা’সহ ২সহযোগী আটক! চট্রগ্রামের হাটহাজারীতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক আটকিয়ে চাঁদা আদায় করার সময় চাঁদাবাজ চক্রের মূলহোতা ফোরকান ওরফে শুক্কুর ও তার দুই সহযোগীকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১১ই অক্টোবর) ভোর সাড়ে ৬টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিন পেশায় একজন প্রভাষক। তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ভুক্তভোগীর নিকট ঘর নির্মাণের অনুমতি বাবদ চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বসত বাড়ীতে বালি ভরাট করতে দিবে না মর্মে হুমকী প্রধান করে। ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ ফোরকান’কে ১০ হাজার টাকা প্রদান করেন এবং তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। গত ১০ অক্টোবর সোমবার বিকেল ৫ টায় মোহাম্মদ ইয়াছিন তার বসত বাড়ীতে বালি ভরাট করা জন্য ২টি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ট্রাক থেকে বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিন এর নিকট আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

পরবর্তীতে মোহাম্মদ ইয়াছিন র‍্যাব-৭ চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। র‍্যাব-৭, চট্টগ্রাম ভুক্তভোগীর আবেদনের বিষয়টি মানবিকতার সহিত আমলে নিয়ে উল্লেখিত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে ১১ই অক্টোবর মঙ্গলবার ভোর ০৬টা ৩০মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
উক্ত ঘটনার সাথে জড়িত আটককৃতরা হচ্ছে- শহরের থানা পাড়া এলাকার মৃত- আব্দুল করিম এর ছেলে ফোরকান,
আব্দুল মোতালেবের ছেলে রাশেদ, জাহাঙ্গীরের ছেলে আসিফ, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজী ও ছিনতাই করে চাঁদা আদায় করে আসছে।
সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ ফোরকান শুক্কুর এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায়-২ টি অস্ত্র, চুরি ও ডাকাতি সংক্রান্ত মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাটহাজারীতে চাঁদাবাজ চক্রের মূলহোতা’সহ ২সহযোগী আটক!

আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২