স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজন গ্রেফতার; মূল অভিযুক্ত পলাতক!
- আপডেট সময় : ০৮:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজন গ্রেফতার; মূল অভিযুক্ত পলাতক!
নাটোর প্রতিনিধিঃ
স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজন গ্রেফতার; মূল অভিযুক্ত পলাতক! নাটোরে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারী) রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার চাঁনপুর গ্রামে ভুক্তভোগী ধর্ষণের স্বীকার হয়।
গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ এবং চাঁনপুর গ্রামের সোনা উল্লার ছেলে সিরাজুল ইসলাম।
সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ জানান, রাজশাহীর তানোর থানার ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীর সাথে নাটোর সদর উপজেলার চাঁনপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে তামিম আহমেদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই
সুত্র ধরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তানোর থেকে ঐ স্কুলছাত্রীতে বেড়ানোর কথা বলে নাটোরে নিয়ে আসে তামিম। এরপর দিনের বেলায় বিভিন্ন স্থান ঘুরিয়ে রাতে মেয়েটিকে একটি কলাবাগানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। পরে সকালে তামিম তার বন্ধু মজিদের কাছে মেয়েটিকে দিয়ে চলে যায়। এরপর মজিদ
ছাত্রীটিকে একটি বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এরপর মজিদ বেলা ১১ টার দিকে মেয়েটিকে শহরের বনবেলঘরিয়া বাইপাসে রেখে চলে যায়। এ সময় স্কুল ছাত্রীটির অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে
মেয়েটির বাবা সহ পরিবারের সদস্যরা থানায় এসে তামিম, মজিদ ও তাদের সহযোগী সিরাজুল ইসলামের নাম সহ অজ্ঞাত আরো দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মজিদ ও সিরাজুলকে গ্রেফতার করে।
তবে তার আগেই মুল অভিযুক্ত তামিম পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




















