ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

সেনাপ্রধানের নির্দেশনায় গরম পানিতে ঝলসে যাওয়া নারীর বিনামূল্যে চিকিৎসা সিএমএইচে

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাপ্রধানের নির্দেশনায় গরম পানিতে ঝলসে যাওয়া নারীর বিনামূল্যে চিকিৎসা সিএমএইচে

নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ২৬ জুন রাতে ঘটে এক হৃদয়বিদারক ও মধ্যযুগীয় কায়দার নিষ্ঠুর ঘটনা। হালিমা ও শাহনাজ নামের দুই নিরীহ নারীকে পূর্ববিরোধের জেরে গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে শরীরে ঢেলে দেওয়া হয়। একইসঙ্গে তাদের মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করে একদল দুর্বৃত্ত।

ঘটনার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং জড়িত ছয়জনকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ দ্রুত ও কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

আহত দুই নারীর মধ্যে একজন ইতোমধ্যে শারীরিকভাবে কিছুটা সেরে উঠলেও, অপরজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের বিস্তীর্ণ অংশ ঝলসে যায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। পরিবার জানায়, এ পর্যন্ত তার চিকিৎসার পেছনে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাদের পক্ষে বহন করা কষ্টকর হয়ে পড়েছিল।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দৃষ্টিগোচর হলে তিনি সরাসরি উদ্যোগ নেন। তাঁর মানবিক নির্দেশনায়, গুরুতর আহত ঐ নারীর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী বহন করছে।

সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু আহত নারী ও তার পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদার ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মানবিক দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনাপ্রধানের নির্দেশনায় গরম পানিতে ঝলসে যাওয়া নারীর বিনামূল্যে চিকিৎসা সিএমএইচে

আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫