ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Panchagarh ceime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে যুবক মানিক হোসেনের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নিহতের বড় বোন মোছা. সমলা আক্তার (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১২টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকার মহারাজার দিঘীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি সদর উপজেলার মালাদাম এলাকার বাসিন্দা মো. মানিক হোসেন (১৯)।

ঘটনার পর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তদন্ত শুরু করে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিহতের বড় বোন সমলা আক্তারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাড়ে তিন মাস আগে সমলা আক্তারের সঙ্গে তার ছোট ভাই মানিকের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং সেটি গোপনে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে মানিক ওই সম্পর্ক চালিয়ে যেতে অস্বীকৃতি জানালে দুই ভাইবোনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সমলা পরিকল্পিতভাবে মানিককে মহারাজার দিঘী এলাকায় নিয়ে গিয়ে হত্যা করেন এবং পরে মরদেহ দিঘীর পানিতে ফেলে দেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলাকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সমলা আক্তারকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬