ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Lakshmipur news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (বাংলাদেশ সময়) রিয়াদ থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুর খবরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।

নিহতদের বাবা আব্দুল মালেক জানান, সৌদি আরবের জেদ্দায় দুই ভাই ব্যবসা করতেন। ব্যবসার মালামাল কিনতে তারা রিয়াদে গিয়েছিলেন। প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রাইভেটকারে জেদ্দায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই ভাই। পরে তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, আমার দুই ছেলে একসঙ্গে চলে গেল। সবার কাছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাই।

দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। কান্নায় ভেঙে পড়েছেন তাদের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। স্থানীয়রা জানান, সজীব ও সুজন দুজনই ভদ্র, পরিশ্রমী এবং সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

পরিবারের সদস্যরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার জন্য জরুরি সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম

আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬