ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু

সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক!

স্টাফ রিপোর্টার:
সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক! নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত এলাকায় ৭০০ গ্রাম ওজনের ৬টি সোনার বারসহ কিবরিয়া নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতার চোরাকারবারি মোঃ কিবরিয়া (৪০) ধামইরহাট উপজেলার চকশবদল গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে সোনার চালানের খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যে ৬টি স্বর্ণের বার নিয়ে মো. কিবরিয়া নামে এক চোরাকারাবারি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে রওনা দেয়। সীমান্ত মেইন পিলার ২৬৭ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে চকিলাম গ্রামে বিজিবি সদস্যরা মোটরসাইকেলসহ চোরাকারবারি কিবরিয়াকে আটক করে। তার শরীর তল্লাশি করে বাম পায়ে অ্যাংক্লেট দিয়ে আটকানো অবস্থায় সোনার ছয়টি বার উদ্ধার করা হয়। পরীক্ষা করে দেখা গেছে, উদ্ধার হওয়া বারগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ। এগুলোর ওজন ৬৯৯ দশমিক ৪৮ গ্রাম। বর্তমান বাজার অনুযায়ী এগুলোর আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা।
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সোনাগুলো নওগাঁ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। নওগাঁ সীমান্ত দিয়ে চোরাচালানকালে সোনা উদ্ধারের এটি প্রথম ঘটনা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, আটক আসামিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক!

আপডেট সময় : ০৬:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩