ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

সাভারে ট্রাক-পিকআপ সংঘর্ষে বাগাতিপাড়ার মাজেদুল নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ার মাজেদুল রহমান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে ট্রাক-পিকআপ সংঘর্ষে বাগাতিপাড়ার মাজেদুল নিহত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার মাজেদুল রহমান (৩৭) ঢাকা সাভার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর) সকালে সাভারের এনাম হাসপাতাল এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মাজেদুলের মৃত্যু হয়। নিহত মাজেদুল রহমান উপজলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত লুৎফর রহমান লুতু কসাই এর ৫ম ছেলে। তিনি ঢাকা সাভার এলাকায় সবজি ব্যবসা করার সুবাদে স্বপরিবারে সেখানেই ভাড়া বাসায় থাকতেন।

নিহতের এক ভাই মাছিদুল জানান, সোমবার সকালে সাভার থেকে মাজেদুল সহ আরও পাঁচজন ব্যবসায়ী একটি পিকআপে করে মানিকগঞ্জের পাইকারি সবজি বাজারে সবজি কেনার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সাভারের এনাম হাসপাতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়। এ সময় পিকআপের চালকসহ আরও ছয়জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা মাজেদুল সহ আহত সাবাইকে এনাম হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মাজেদুল কে মৃত ঘোষণা করেন। আহতের মধ্যে পাঁচজন আশঙ্খাজনক অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

মাজেদুলের মরদেহ তার গ্রামের বাড়ি বাগাতিপাড়ার কৃষ্ণপুরে আনা হচ্ছে। সোমবার রাত ৮টায় জানাযা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন সম্পূর্ন হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাভারে ট্রাক-পিকআপ সংঘর্ষে বাগাতিপাড়ার মাজেদুল নিহত!

আপডেট সময় : ০৯:০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩