ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

সাপাহারে আধুনিক পদ্ধতিতে বারোমাসি সজিনা চাষে সাফল্য!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ২৯২ বার পড়া হয়েছে

সাপাহারে বারোমাসি সজিনা চাষ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে আধুনিক পদ্ধতিতে বারোমাসি সজিনা চাষে সাফল্য!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে আধুনিক পদ্ধতিতে বারোমাসি সজিনা চাষে সাফল্য! নওগাঁর সাপাহারে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বারোমাসি সজিনা চাষ করছেন সাবেক সদর ইউপ চেয়ারম্যান আকবর আলী। যার ফলে সারাবছর মিলবে পুষ্টি ও ঔষধি গুণাগুণে ভরপুর বারোমাসি সজিনা। গত সাড়ে ৩মাস আগে বাণিজ্যিক ভাবে ওডিসি-৩ জাতের সজিনা চাষ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই মুকুল আসতে শুরু করেছে গাছগুলোতে। উপজেলার ফুরকুটি ডাঙ্গায় এমন ব্যাতিক্রম উদ্যোগ নিয়ে চাষ করছেন বারোমাসি সজিনা।

সজিনা চাষী আকবর আলী জানান, নতুন কিছু সবজি চাষের জন্য ইউটিউবে সার্চ করেন। এরই মধ্যে চোখে পড়ে বারোমাসি সজিনা চাষের ভিডিও। সেখান থেকেই আগ্রহ বাড়ে সজিনা চাষের। তিনি আরও বলেন, ভারতের তামিলনাড়ু থেকে ওডিসি-৩ জাতের বীজ সংগ্রহ করে শুরু করেন তিনি। বর্তমানে তার জমিতে প্রায় ২’ সজিনা গাছ রয়েছে। সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে সামান্য পরিচর্যায় বীজ বপনের সাড় ৩ মাসের মধ্যেই প্রতিটি গাছে ফুল-ফল আসতে শুরু করেছে। বর্তমানে বাগানের গাছ গুলোতে অল্প পরিমানে ঝুলছে সজিনা ডাটা ও ফুল। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে সজিনা পুরোদমে আসতে শুরু করবে। বাজারে সজিনার ব্যাপক চাহিদা রয়েছে।

পুষ্টি বিজ্ঞানীরা সজিনা গাছকে অলৌকিক গাছ বলে অভিহিত করেছেন। কারণ এর পাতায় আট রকম অত্যাবশ্যক এমাইনো এসিডসহ ৩৮% আমিষ থাকে যা বহু উদ্ভিদে নাই। সজিনার পাতা পুষ্টিগুণের আধার। এছাড়া শুকনো সজিনার পাতায় উচ্চ মাত্রায় পুষ্টি থাকে। সজিনার বীজের তেলে সে এসিড থাকে তা বহু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এ গাছের প্রতি গ্রাম পাতায় গাজরের চারগুণ বেশি ভিটামিন এ, দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালশিয়াম, কলার চেয়ে ৩ গুণ বেশি পটাসিয়াম, কমলালেবুর চেয়ে সাতগুণ বেশি ভিটামিন, দইয়ের চেয়ে ২ গুণ বেশি প্রোটিন আছে। বিজ্ঞানীরা আরও বলেন, সজিনা পাতায় ৪২% আমিষ, ১২৫% ক্যালসিয়াম, ৬১% ম্যাগনেসিয়াম, ৪১% পটাশিয়াম, ৭১% লৌহ, ২৭২% ভিটামিন-এ এবং ২২% ভিটামিন -সিসহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতাসহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। সজিনার পাতাকে এন্টি-অক্সিডেন্টের খনি বলা হয়। ৪৬ রকমের এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান। এরমধ্যে ভিটামিন-সি, বিটা ক্যারোটিন, কিউরেকটিন এবং ক্লোরোজেনিক এসিড বিদ্যমান।

উল্লেখ্য, এসব উপাদানই মানবদেহের জন্য উপকারী। বিশেষ করে ক্লোরোজেনিক এসিড রক্তের চাপ ও শর্করা কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন বিদ্যমান, যা এ্যানেমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সজনে শরীরে কোলস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও অন্যতম অবদান রাখে। ৩ মাসের ব্যবহারে এটি কোলস্টেরল লেভেল অর্ধেকে নামিয়ে আনতে পারে। তিনি বর্তমানে ওডিসি-৩ জাতের সজিনার বীজ থেকে প্রায় দেড় থেকে দুই হাজার চারা উৎপন্ন করেছেন। এগুলো তিনি নতুন চাষীদের মাঝে স্বল্প মূল্যে বিক্রয় করতে চান। চারা বিক্রিতে যদি ভালো সাড়া পান তাহলে আরও কয়েক হাজার চারা উৎপন্ন করতে চান বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে আধুনিক পদ্ধতিতে বারোমাসি সজিনা চাষে সাফল্য!

আপডেট সময় : ০৭:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২