ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

সহনশীল পরিবেশে ভোট হবে, প্রতিপক্ষ নয়-প্রতিদ্বন্দ্বিতা: চাকসু ভিপি রনি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহনশীল পরিবেশে ভোট হবে, প্রতিপক্ষ নয়-প্রতিদ্বন্দ্বিতা: চাকসু ভিপি রনি

নাটোর–১ আসনে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা; দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান ইব্রাহিম হোসেন রনি

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহনশীল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের দয়ারামপুর বাজারে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান। এ সময় তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজ রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, উপজেলা শিবিরের সভাপতি মিঠু সরকার এবং শিবিরের সেক্রেটারি শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইব্রাহিম হোসেন রনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে গেছে। মানুষের মৌলিক অধিকার-বিশেষ করে ভোটাধিকার-বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “আমরা চাই একটি সুন্দর, স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে এবং নাটোর–১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত সব প্রার্থী ও সমর্থকদের মধ্যে সহনশীল পরিবেশ বজায় আছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিন্ন রাজনৈতিক মত থাকা স্বাভাবিক উল্লেখ করে চাকসু ভিপি বলেন, “বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষ থাকবে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। প্রতিবেশীদের মতো পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখেই আমরা নির্বাচনে অংশ নিতে চাই।”

উল্লেখ্য, ইব্রাহিম হোসেন রনি বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ এনামুল হকের ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সহনশীল পরিবেশে ভোট হবে, প্রতিপক্ষ নয়-প্রতিদ্বন্দ্বিতা: চাকসু ভিপি রনি

আপডেট সময় : ০৬:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬