ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

শেরপুর শহরে ৬ শ কেজি পলিথিন ব্যাগ জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর শহরে ৬ শ কেজি পলিথিন ব্যাগ জব্দ

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) বিকেলে পৌর শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে এই নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ বিকেলে জেলার পৌর শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মো. ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালায়।

এসময় মো. ইছরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একি বাজারের জমশেদ আলীর মার্কেটে মো. ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। জব্দকৃত পলিথিন ব্যাগের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর শহরে ৬ শ কেজি পলিথিন ব্যাগ জব্দ

আপডেট সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪