ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে জেল পলাতক কয়েদী আটক ও বিদেশী মদসহ কারবারী গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৫৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে জেল পলাতক কয়েদী আটক ও বিদেশী মদসহ কারবারী গ্রেফতার

শেরপুরে র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এর পৃথক অভিযানে মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী অমিত পাল (৩১) কে আটক এবং ২৩ বোতল বিদেশী মদসহ জিহাদ হাসান (১৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারীর হামলায় ৫১৮ জন হাজতী ও কয়েদী পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি ও কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের সরবরাহকৃত তালিকা অনুযায়ী পলাতক কয়েদীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে সদর থানাধীন খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী ও দুর্গা নারায়ণপুর এলাকার শ্যামল পালের ছেলে অমিত পাল (৩১) কে আটক করে র‍্যাব। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে একই দিন বিকাল ৪ টা ৩০ মিনিটে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকায় জনৈক সাইদুল ইসলামের মাটির ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময় জিহাদ হাসান (১৭) কে আটক করা হয়। তবে তার সহযোগী মো. আবুল হোসেন (২৩) পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত থেকে ২৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়,যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৪ নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে জেল পলাতক কয়েদী আটক ও বিদেশী মদসহ কারবারী গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫