ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

শেরপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

শেরপুরে আঃ লতিফ (৫৫) নামে এক অটো চালককে হত্যার পর তার অটোটি ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত অটো চালক সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আঃ মালেকের ছেলে এবং ৪ সন্তানের জনক।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ প্রতিদিনের মতো তার ভাড়ায় চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে একটি ধান ক্ষেতে নিয়ে আঃ লতিফকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে চলে যায়। সোমবার (২১ এপ্রিল) সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এসে অটো চালকের মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালকের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করে।

পুলিশের প্রাথমিক ধারণা,আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তার অটোটি ছিনতাই করে নিয়ে গেছে।পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

আপডেট সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫