ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ ও মঞ্জুরুল নামের আরো ২ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শাহজাদপুর পৌরশহরের ডাকবাংলো নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোঃ বক্কুরের ছেলে, এছাড়া আহত আব্দুল্লাহ এক‌ই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।

আহত আব্দুল্লাহ সহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকাহ পেপার্স এর মালিক মোঃ লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক মোহাম্মদ, আব্দুল্লাহ ও মনিরুল। পরে অন্য শ্রমিকরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত আব্দুল্লাহ ও মনিরুল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন।

এব্যাপারে জানতে বাড়ির মালিক লুৎফর রহমানের খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত নিহতের লাশ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

আপডেট সময় : ০৫:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪