শাহজাদপুরে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ!
- আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ১৮০ বার পড়া হয়েছে

শাহজাদপুরে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছরের শিশুকে কন্যাকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে শিশুটির মা। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা উত্তর পাড়া গ্রামে।
জানা যায়, উপজেলার পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া উত্তর পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ১২ বছর বয়সী শিশু কন্যাকে পার্শ্ববর্তী হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতন কান্দি পূর্ব পাড়া গ্রামের মোঃ শাহদত সরকারের ছোট পুত্র দুই সন্তানের জনক মোঃ কন্নু সরকার (৩২) প্রেমের ফাঁদে ফেলে অনৈতীক সম্পর্কে জরিয়ে পরে। বিষয়টি শিশু কন্যার মা জানতে পেরে লম্পট কন্নুকে শাসিয়ে তার মেয়েকে তার নানি বাড়ি উপজেলার জামিরতাতে পাঠিয়ে দেয়।পরে লম্পট কন্নু ৩/৪ জন বন্ধুকে সাথে নিয়ে গত মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে শিশু কন্যাটিকে ভূলিয়ে ভালিয়ে জামিরতা থেকে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলা কোলা উত্তর পাড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষন করে রতনকান্দির একটি রাস্তায় দার করিয়ে পালিয়ে যায়। পরে এদিন দুপুরে শিশু কন্যাটির মা অনেক খোজাখুজি করে রতন কান্দি গ্রামে এসে তার মেয়েটিকে খুজে পায়। এ ঘটনায় মা তার শিশু কন্যাটিকে নিয়ে লম্পট কন্নুর বাড়িতে গেলে কন্নুর মা ও তার স্বজনরা শিশু কন্যা ও তার মাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে এদিন সন্ধায় ধর্ষিত শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় সাংবাদিকরা লম্পট কন্নুর বাড়িতে গেলে তাকে খুজে পাওয়া যায়নি লম্পট কন্নু আত্মগোপন করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।




















