ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রভাবশালীর হস্তক্ষেপে ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২৭২ বার পড়া হয়েছে

পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রভাবশালীর হস্তক্ষেপ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রভাবশালীর হস্তক্ষেপে ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রভাবশালীর হস্তক্ষেপে ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা!সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে দিনের পর দিন চলছে নানা তালবাহানা।

গঠনতন্ত্র মোতাবেক ২ বছর পর এ সম্মেলন সম্পন্ন করার বিধান থাকলেও প্রায় ৪ বছর অতিবাহিত হলেও সম্মেলন কেনো সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা? তা নিয়ে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ফলে এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনতিবিলম্বে সম্পন্ন করতে ভোটারসহ স্থানীয় সনাতন ধর্মালম্বীরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সনাতন ধর্মালম্বীরা জানান,‘চলতি বছরের ১২ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সনাতন ধর্মালম্বী ভোটারগণ তাদের পছন্দের প্রাথীকে ভোট দিয়ে সভাপতি পদে রতন বসাক ও সাধারন সম্পাদক পদে মানিক সরকারকে নির্বাচিত করেন। এরপর শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের নেতৃত্বে একদিকে যেমন পৌর কমিটির সাংগঠনিক কর্মকান্ড উজ্জীবিত ও গতিশীল হয়েছে। অন্যদিকে পৌর কমিটির নেতৃত্বে শুভ জন্মাষ্টমী উৎসব পালন, শারদীয় দুর্গোৎসবসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন ধমীয় অনুষ্ঠানগুলি সুন্দর, উৎসবমূখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হওয়ায় ভোটাররা যোগ্য সনাতন ধর্মালম্বী নেতা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিমত প্রকাশ করেছেন। একইভাবে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সনাতনী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পৌর কমিটির মতো আরও একটি শক্তিশালী ও গতিশীল উপজেলা কমিটি উপহার দিতে আগ্রহ প্রকাশ করেছেন। ভোট ব্যতীত গঠনতন্ত্র বিরোধী অন্য কোন উপায়ে সম্মেলন করার অপচেষ্টা করা হলে যে কোন মূলে তা প্রতিহত করা হবে এবং আন্দোলনের মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যোগ্য নেতৃত্বও প্রতিষ্ঠা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।’

বেশ কয়েকজন সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দে ও ভোটারদের অভিযোগ, ‘আসন্ন উপজেলা সম্মেলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রভাবশালী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই প্রতাপশালীদের অযাচিত হস্তক্ষেপে সম্মেলন বারবার পিছিয়ে যাওয়ায় সনাতনী নেতৃবৃন্দ ও প্রান্তিক ভোটারদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।এতে ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন, ‘গাঁয়ের জোরে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে তা কোনভাবেই সনাতনীরা বরদাস্ত করবে না।’

এ বিষয়ে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার বলেন,‘ইতিপূর্বে বেশ কয়েকবার উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের দিন তারিখ নির্ধারণ ও ঘোষণা করা হলেও আজও তা সম্পন্ন হয়নি। কি কারণে সম্মেলনের তারিখ বার বার পেছানো হয়েছে বা হচ্ছে সেটিও বোধগম্য নয়! স্থানীয় সনাতনীরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে আগ্রহী। এজন্য দ্রত ভোটের মাধ্যমে সম্মেলন সম্পন্ন করা জরুরী হয়ে দাঁড়িয়েছে।’

‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী অসীম কুমার সাহা বাণী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘সম্মেলনকে ঘিরে আমরা তৃণমূল পর্যায়ের ভোটারদের সাথে নিয়মিত কুশল বিনিময়, যোগাযোগ রক্ষা ও ভোট প্রার্থনা করে আসছি। ভোটারগণ এতে বেশ খুশি ও ব্যাপক সাড়াও দিচ্ছেন। কিন্তু বারবার সম্মেলনের তারিখ পরিবর্তন করায় তৃণমূলের ভোটারগণ হতাশাগ্রস্থ্য হয়ে পড়ছেন। এ হতাশা কাটাতে দ্রæত সম্মেলনের দিন তারিখ ঘোষণার জোর দাবী জানাচ্ছি।’

এদিকে, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সম্মেলনের সাধারন সম্পাদক প্রার্থী বাসুদেব দত্ত বলেন, ‘শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ’ এর আসন্ন দি¦-বার্ষিক সম্মেলনকে ঘিরে যে ধোয়াশার সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য অনতিবিলম্বে ভোটের মাধ্যমে সম্মেলন সম্পন্ন করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি ও সিরাজগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের দ্রত হস্তক্ষেপ কামনা করছি।’

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল এ বিষয়ে বলেন,‘ এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, ইউএনও সাদিয়া আফরিন ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল কুমার কুন্ডু জানান, ‘পরপর সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্ঠমী, শারদীয় দুর্গোৎসব ও লক্ষীপুজার কারণে সম্মেলনের তারিখ পিছিয়ে গেছে।’
অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু সাংবাদিকদের জানান, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আজকেই সিদ্ধান্ত নেয়া হবে যে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন কবে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রভাবশালীর হস্তক্ষেপে ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা!

আপডেট সময় : ০৭:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২