শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত!
- আপডেট সময় : ০৮:৩২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস- ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তী শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শাহজাদপুর থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত!
থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকারি সদস্য আলহাজ মোঃ আব্দুস ছালাম ব্যাপারি’র সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন,শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,থানা কমিউনিটি পুলিশং এর সদস্য মোঃ শামসুল আলম, কে এম নাছির উদ্দিন, শাহজাদপুর কমিউনিটি পুলিশিং এর অপারেশন ওসি আব্দুল মজিদ প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন চেয়ারম্যান বৃন্দ,শাহজাদপুর থানার সকল অফিসার বৃন্দ ও কমিউনিটিং পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।




















