ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

লিয়ার মুরগির খামারে স্বাবলম্বী ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ লিয়ার মুরগির খামারে স্বাবলম্বী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিয়ার মুরগির খামারে স্বাবলম্বী ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নাই, এটাই যেন প্রমাণ করেছেন শেরপুরের ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ। লিয়ার জাতের মুরগির খামার করে পেয়েছেন সফলতা। ধান চালের ব্যবসা ছেড়ে মুরগির খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষেরও। তাকে দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে।

শিক্ষিত যুবক সালেহ আহমেদের চাকরি করার ইচ্ছা কোনোদিনই ছিল না। কিন্তু ধান চালের ব্যবসায় লোকসান হওয়ায় ২০০৫ সালে ধান চালের ব্যবসা ছেড়ে নিজের বাড়ি উপজেলার নলকুড়া ইউনিয়নের নুনখোলা গ্রামে গড়ে তোলেন জুনাইদ অ্যাগ্রো ফার্ম। শুরুতে ৪ লাখ টাকা দিয়ে ১ হাজার লিয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন সালেহ আহাম্মেদ। এতেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বর্তমানে ২০ হাজার মুরগি রয়েছে আবু সালে’র খামারে। যা থেকে প্রতিদিন ১৫ হাজার ডিম আসে। প্রতি মাসে তিনি ৫ লক্ষ টাকা আয় করে থাকেন ওই খামার থেকে।এছাড়াও দুই একর জমির মধ্যে রয়েছে দুটি পুকুর। এতে চাষ করেছেন তিনি বিভিন্ন জাতের মাছ।

তিনি আরো জানান, ইতিমধ্যেই ১০ হাজার পুলেড মুরগির খামার প্রস্তুত করা হচ্ছে। তার খামারে বর্তমানে ১৫ জন শ্রমিক কাজ করছে। প্রত্যেককে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন প্রদান করছেন তিনি। ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন,খামার একটি লাভজনক ব্যবসা। সালেহ আহাম্মেদ খামার করে স্বাবলম্বী হয়েছেন।এতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাকে সহযোগিতা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লিয়ার মুরগির খামারে স্বাবলম্বী ঝিনাইগাতীর সালেহ আহাম্মেদ!

আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪