ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবারের গুরুতর অভিযোগ সংবাদ প্রকাশের পরই শুরু ভাঙা কালভার্টের সংস্কার, স্বস্তি ফিরছে বাগাতিপাড়ার ১০ গ্রামের মানুষের জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

লালপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ!

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে স্ত্রী ফাতেমা খাতুন এবং বাড়ির অদূরে তামাক পোড়ানোর ঘরে থেকে স্বামী রাইসুল ইসলাম (৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে লালপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। মৃত রাইসুল ইসলাম উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিম পাড়া গ্রামের অজল ফকিরের ছেলে। আর ফাতেমা খাতুন তার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাইসুল প্রায় ৮-৯ লাখ টাকা ঋণগ্রস্ত ছিল। ঋণের বোঝা বইতে না পেড়ে তারা আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।

মৃত রাইসুল ও ফাতেমা দম্পতির ১৭ বছরের ছেলে সম্রাট জানায়, রোববার (১ জুন) রাত ৯টায় খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে উঠে সম্রাট তার মায়ের ঘরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে সম্রাট বাবাকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ি থেকে ১০০ গজ দূরে তামাক পোড়ানোর ঘরে গলায় রশি দিয়ে ঝুলে আছেন তিনি।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ!

আপডেট সময় : ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫