লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক
- আপডেট সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৬৩৯ বার পড়া হয়েছে

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক
নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন-নাজমুল হোসাইন (২৪), ওবায়দুর আলী (২৪), এখলাছ মন্ডল (২৩), রাজু আহমেদ (২২), মারুফ হোসেন (২৩), আরিফুল ইসলাম (৩০), রাসেল আহমেদ (২০), রুবেল সরদার (২৫), সোহাগ আলী (২৮), মুন আহমেদ (১৮), টুটুল আলী (১৭) ও আহমেদ আলী সাব্বির (১৭)।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের কার্যক্রমের সঙ্গে অনলাইন প্রতারণা জড়িত ছিল।”




















