লালপুরে যুবদল-ছাত্রদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল
- আপডেট সময় : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

লালপুরে যুবদল-ছাত্রদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল
বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থনে তরুণদের ঢল
নাটোরের লালপুরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সমর্থন জানিয়ে উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এ মিছিলে হাজারো যুবক-তরুণের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তারুণ্যের এই প্রচারণা মিছিলটি লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে শুরু হয়ে লালপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন—লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান আলী, যুবদল নেতা জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা তুহিন, লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান বাপ্পি, হাবিবুল বাশার, মাইনুল ইসলাম, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, আড়বাব ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, দুয়ারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিনুর রহমান, এবি ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফ আলী, মাহমুদ হাসান রবিন প্রমুখ নেতাকর্মী।
মিছিলে বক্তারা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তরুণদের শক্তিকে পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নেতারা।




















