ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

লালপুরে পৃথক দুটি সংঘর্ষে আহত ১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পৃথক দুটি সংঘর্ষে আহত ১১

লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুরে পৃথক দুটি সংঘর্ষে আহত ১১। নাটোরের লালপুরে টিসিবি পণ্য ক্রয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ও দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য দেওয়ার সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবলু (৩৫) সিরিয়াল অনুযায়ী না দাঁড়িয়ে জোর করে মালামাল নেওয়ার চেষ্টা করলে ২নং ওয়ার্ডে ইউপি সদস্য রানা সরদার (৩৫) বাধা প্রদান করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। দুই দফা মারামারিতে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান নুশার (৩৫) কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন আশিকসহ অনন্ত ৬ জন আহত হয়েছেন।

এবিষয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন আশিক জানান, গতকাল রাজশাহীর সমাবেশ ঘিরে দুড়দুড়িয়া বাজারে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছিল। এসময় আমরা তাদের বাধাঁ দেয়ার জেরে রাতে বাড়ি ফেরার পথে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার নেত্রীত্বে বিএনপি-জামাতের নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের পথরোধ করে মারধর করে।

এবিষয়ে কথা বলতে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার মুঠোফোনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এ বিষয়ে বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ডকে আশ্রয় প্রশ্রয় দেয় না। এসব ঘটনায় সাংগঠনিক ভাবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, দুড়দুড়িয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। আর দুয়ারিয়ার ঘটনায় এখনো কেউ অভিযোগ করে নি। উভয় ঘটনাটি খতিয়ে দেখে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পৃথক দুটি সংঘর্ষে আহত ১১

আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২