ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

লালপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযান

ইউসুফ হুসাইন (বিশেষ) লালপুর নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযান

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনভর লালপুরের চর বিনোদপুুরে একটি অবৈধ বালু উত্তোলনকারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযান ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চরের মাটি বিক্রির মহোৎসব চলেছে বছরের পর বছর। ফলে নদীর পাড় ভেঙ্গে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। চরে গেলেই সন্ত্রাসীরা অস্ত্র হাতে ছুটে আসতো। ফলে চরে ফসল ফলাতে পারতো না কৃষকরা।

স্থানীয়রা আরো জানায়, সেখানে ছোট ছোট ঘর তৈরী করে বালু উত্তোলনকারীরা থাকার অস্থায়ী ঘর নির্মান করেছিলো। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার সরিয়ে আগেই পালিয়ে যায়। দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলনসহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনও তৎপরতা দেখা যায়নি। তবে বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম বন্ধ হওয়ায় স্বস্থি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে।

এসময় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবৈধ এই বালু মহল যাতে পুণরায় চালু হতে না পারে সেদিকে নজরদারী অব্যাহত আছে। এর ফলে নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন শুন্যের কোঠায় নামিয়ে আনলো সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযান

আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫