ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবারের গুরুতর অভিযোগ সংবাদ প্রকাশের পরই শুরু ভাঙা কালভার্টের সংস্কার, স্বস্তি ফিরছে বাগাতিপাড়ার ১০ গ্রামের মানুষের জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

লালপুরে নারীকে ধ/র্ষ/ণ ও চুল কেটে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নারীকে ধ/র্ষ/ণ ও চুল কেটে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

নাটোরের লালপুরে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নাদিম আলী ওরফে নাদিম (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার (৪ জুলাই) রাতে নাদিমের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। অভিযুক্ত নাদিম উপজেলার ডহশৈলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, নাদিম ও ওই নারীর মধ্যে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন নাদিম। পরে বিয়ের জন্য চাপ দিলে গত ৩০ জুন তিনি কেঁচি দিয়ে ভুক্তভোগীর মাথার চুল এলোমেলো করে কেটে দেন।

ভুক্তভোগী নারী অভিযোগ করে জানান, নাদিম তাকে বিয়ে করবে বলে বিশ্বাস অর্জন করেছিল। আমি মান-ইজ্জতের কথা চিন্তা করে চুপ ছিলাম। এখন সে বিয়ে করতে রাজি না হয়ে উল্টো আমার চুল কেটে দেয়।

এদিকে অভিযুক্ত নাদিম আলী বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নারীকে ধ/র্ষ/ণ ও চুল কেটে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫