ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবারের গুরুতর অভিযোগ সংবাদ প্রকাশের পরই শুরু ভাঙা কালভার্টের সংস্কার, স্বস্তি ফিরছে বাগাতিপাড়ার ১০ গ্রামের মানুষের জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

লালপুরে দু/র্ধ/র্ষ ডাকাতির ঘটনায় আইনজীবী সহ ৩জন আহত

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে দু/র্ধ/র্ষ ডাকাতির ঘটনায় আইনজীবী সহ ৩জন আহত

নাটোরের লালপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও মহিলা সহ ৩ জনকে কুপিয়ে আহত করে নগদ টাকা সহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার চকবাদেকুলপাড়া গ্রামে আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে এই ডাকাতি ও হামলার ঘটনা ঘটে। সাধন কুমার দাস ওই গ্রামের মৃত ননী গোপাল দাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের দাবি এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে সাধন কুমার দাস (৫০), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও রিপনের স্ত্রী সুমী রানী (২৫) আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে দু/র্ধ/র্ষ ডাকাতির ঘটনায় আইনজীবী সহ ৩জন আহত

আপডেট সময় : ০৬:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫