ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৭ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবারের গুরুতর অভিযোগ সংবাদ প্রকাশের পরই শুরু ভাঙা কালভার্টের সংস্কার, স্বস্তি ফিরছে বাগাতিপাড়ার ১০ গ্রামের মানুষের জীবনে স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন সাপাহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব

লালপুরে দিনমজুরের ঘরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, দুই সন্তানের মৃত্যু!

এম এম মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৬৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে দিনমজুরের ঘরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, দুই সন্তানের মৃত্যু!

নাটোরের লালপুরে দিনমজুরের ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে প্রসবের মাধ্যমে সাইপাড়া পশ্চিমপাড়া গ্রামের আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন (২৩) তিন ছেলে ও দুই কন্যার জন্ম দেন।

জন্মের পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক কন্যা সন্তান মারা যায়। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লালপুরের সাইপাড়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

শিশুদের বাবা আসিব হোসেন জানান, সন্তানদের মা সুস্থ আছেন। নবজাতকেরা দুর্বল হওয়ায় হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালে ভিড় করছেন অসংখ্য মানুষ মা ও সন্তানদের একনজর দেখার জন্য।

দিনমজুর আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। তিনি বলেন, “আমার আর্থিক অবস্থা খুব খারাপ। এতগুলো সন্তানের ব্যয়ভার বহন করা কঠিন। সবাই দোয়া করবেন, আর বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে দিনমজুরের ঘরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, দুই সন্তানের মৃত্যু!

আপডেট সময় : ০১:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫