সংবাদ শিরোনাম ::
লালপুরে গৃহবধূর দ/গ্ধ মরদেহ উদ্ধার, আ’ত্মহ’ত্যার অভিযোগ
নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৪ বার পড়া হয়েছে

লালপুরে গৃহবধূর দ/গ্ধ মরদেহ উদ্ধার, আ’ত্মহ’ত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে চরম সিদ্ধান্ত-তদন্তে পুলিশ
নাটোরের লালপুরে অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে সিঁথি শরীরে পেট্রল ঢেলে আগুন দেন বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।




















