লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির উপর আ.লীগের গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ২,
- আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ৬২৯ বার পড়া হয়েছে

লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির উপর আ.লীগের গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ২,
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার জেরে বিএনপির নেতাকর্মীর উপরে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে। এতে সুজাত মন্ডলসহ (৩০) আরো একজন বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে বলেও খবর পাওয়া গেছে।
থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঈদের নামাজ শেষে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এ সময় ওই ঈদ্গাহে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাদের বাঁধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও স্থানীয়দের উপর হামলা ও গুলিবর্ষন করে আওয়ামীলীগেরে নেতাকর্মীরা। এতে দুজন গুলিবিদ্ধ হন ও সাব্বির (২৪), পিতা- লুকমান হোসেন নামে একজন আহত হন। আহত সাব্বির হোসেন কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুলিবিদ্ধ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে যৌথবাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য দেন, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়া। এ সময় তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। বিএনপি নেতারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




















