লালপুরে আখ মাড়ায় বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ৬৩৮ বার পড়া হয়েছে
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমাদের আখ আমাদের মাড়াই করতে দিতে হবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে আখ মারায় বন্ধের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে আড়বাব ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আড়বাব ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সোহানূর রহমান এর সঞ্চালনায় এবং আড়বাব ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহের তরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সালামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন মাস্টার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমাদের নিজের জমিতে আমরা আখ চাষ করি, সেই আখ আমরা মিলে বিক্রি করব নাকি কলে বিক্রি করব তা সম্পূর্ণ আমাদের ব্যাপার। মিল কর্তৃপক্ষ আমাদের ন্যায্য মূল্য প্রদান করে না। আমাদের যদি প্রতি মণে ২ শত ৫০ টাকা দাম দেয় তাহলে আমরা মিলে আখ বিক্রি করব। মিল কর্তৃপক্ষ কেন আমাদের আখ মাড়াই করা কাঁসার তুলে নিয়ে যায়। কেন আমাদের বারবার ম্যাজিস্ট্রেট নিয়ে এসে জরিমানা করে। আমরা স্বাধীন দেশের নাগরিক তাই আমাদের স্বাধীনতা হরণ করার ক্ষমতা মিল কর্তৃপক্ষের নেই। আমাদের ইক্ষু আমরা যেখানে ইচ্ছা সেখানে বিক্রয় করবো।




















