রায়গঞ্জের বাজারে ড্রেনেজ ব্যবস্হা না থাকায় দুর্ভোগে এলাকাবাসী
- আপডেট সময় : ০৫:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জের বাজারে ড্রেনেজ ব্যবস্হা না থাকায় দুর্ভোগে এলাকাবাসী
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রায়গঞ্জের বাজারে ড্রেনেজ ব্যবস্হা না থাকায় দুর্ভোগে এলাকাবাসী। সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্হা না থাকায় সামান্য বৃস্টিতেই সৃস্টি হয় জলাবদ্ধতা।
এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এ পথের হাজারো মানুষের। সড়কের দু’পাশে দোকানপাট, বাসা বাড়ি উঁচু হওয়ার কারনে ও পানি নিস্কাশনের কোনো ব্যবস্হা না থাকায় সৃস্টি হচ্ছে জলাবদ্ধতা। বাজারের এনডিপি পাঙ্গাসী শাখা অফিসের সামনে, খলীল মোড়, মাছের বাজার, ডাঃ মোঃ আব্দুল হাই এর দোকানের সামনের রাস্তা, সিএনজি গ্যাড়েজ থেকে আল-মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্স পর্যন্ত প্রায় সময় পানি জমে থাকে।
অত্র বাজারে কোনো ড্রেনেজ ব্যবস্হা না থাকায় সামান্য বৃস্টিতে রাস্তায় জমে থাকা পচা আবর্জনায় মেশানো পানিতে নস্ট হয়ে যাচ্ছে পরিধিও জামা-কাপর। বিশেষ করে বাজারে অবস্হিত কাটা মুরগির দোকান গুলোর সামনের রাস্তায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারী, ব্যবসায়ী, স্কুল-কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নুর উদ্দ্যোগে হাটপাঙ্গাসী জামে মসজিদের সামনে অবস্হিত ড্রেন সংস্কার করা হলেও ময়লা-আবর্জনা, মাছের পঁচা পানি, প্রসাব করা সহ বিভিন্ন বিস্কুটের কাগজ, মুরগির বিস্ঠা ফেলে পয়ঃনিষ্কাশন ব্যবস্হা বদ্ধ করেছে। অত্র বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বলেন, ড্রেনেজ ব্যবস্হার অভাবে সামান্য একটু বৃস্টি হলেই বাজারের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীকে। আমি মাননীয় চেয়ারম্যানের সুদৃস্টি কামনা করছি। এদিকে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু বলেন, বিষয়টি নিয়ে আমি অবগত আছি। আগামীতে ইউনিয়নে এরকম কোনো সুযোগ-সুবিধা এলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।



















